শুক্রবার পূর্ব বর্ধমান জেলার হিজলনা অঞ্চলের বোলপুর গ্রামে বিশালক্ষী মায়ের মন্দিরে পুজো দিতে গেলেন পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল। বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে যায় বৃহস্পতিবার। মাথায় সেলাই পড়ে তাঁর। এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর থেকে প্রতিটা মুহূর্ত উদ্বেগ, উৎকণ্ঠায় কেটেছে তাঁর অনুগামীদের। আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী বলে জানা গেছে।
বাড়িতেই তাঁকে দেখছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকাল থেকে জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পুজো করছেন তাঁর অনুগামীরা। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় জেলায় জেলায় দলীয় নেতা কর্মীরা পুজো দিচ্ছেন। তাই এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় বোলপুর গ্রামে বিশালক্ষী মন্দিরের পূজো দিলেন রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল। তবে সিটি স্ক্যান ও অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে ৷







