জেলারাজনীতি

শাসকদলের ইচ্ছে না থাকা সত্ত্বেও কেন বাংলায় SIR করতে দিলেন ! কারণ উদঘাটন মমতার

বিহারে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পরেই , জল্পনা ছড়িয়েছিল বাংলায়ও হবে SIR প্রক্রিয়া । কিন্তু প্রথম থেকেই শাসক দল তৃণমূল বলেছিল , বাংলায় SIR হতে দেবে না । তবে সেই ভাবনা সফল হয়নি । বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীকরণ । তৃণমূল SIR আটকাতে না পারায় , বহুবার কটাক্ষও শুনতে হয়েছে বিরোধীদের থেকে । তবে এবার তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি তার দাবী , তিনি নাকি বিজেপির চালাকিও ধরে ফেলেছেন ।

বৃহস্পতিবার মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করতে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে জনগণকে আশ্বাস দিয়ে বলেন , তিনি মানুষের পাশে আছেন । তিনি বলেন , কারোর নাম বাদ যেতে দেবেন না তিনি , পাশাপাশি কোনো মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলে , তাকে ভারতে তিনি ফেরত নিয়ে আসবেন । মুখ্যমন্ত্রী বলেন , “নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা অধিকার সুরক্ষিত। কেউ বিতাড়িত হবেন না। আর বিতাড়িত হলে মৎস্যজীবীদের ফিরিয়ে আনি তেমনই আনব।”

এরপরেই বাংলায় SIR কেনো হলো , সেই বিষয়টি তুলে ধরেন মমতা । বলেন , “SIR-এর নামে ভয় পাবেন না। শুধু নিজেদের কাগজগুলো ঠিকমতো জমা দিন। ওরা টাইম বেছে নিয়েছে। যদি না করতে দিতাম। তাহলে ভোট না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝেছেন অমিত শাহের চালাকিটা?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.