রাজনীতি

রাজনীতি থেকে সাময়িক বিরতি নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট

২০১৯ এর লোকসভা নির্বাচনে আশাবাঞ্জন ফল করেনি তৃণমূল। তবে তারপরে ২৪ এর নির্বাচনে দুর্দান্ত কমবাক করে ঘাসফুল শিবির। তবে এবার শারীরিক কারণে কিছু সময়ের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হান্ডেলে সেই কথা নিজেই জানালেন তিনি।

২০১৯ এর নির্বাচনের ২২ টি আসন পেয়েছিল জোড়া ফুল শিবির। তারপর সেখান থেকে ২৪শে ভোটে ২৯ টি লোকসভা আসন পেয়ে রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছে। যার ফলে বর্তমানে ইন্ডিয়া জোটে তৃণমূল একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই জোর কদমের প্রচার করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্রমাগত তৃণমূলের সেনাপতির ওপর এসেছে একাধিক তদন্তকারী এজেন্সির আক্রমণ।

সবকিছুকে উপেক্ষা করে বিজেপিকে কড়া জবাব দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ম্যান। দুই মাসের বেশি ধরে চলেছে নির্বাচনী প্রক্রিয়া। এই পুরো সময়টা বিজেপির দিকে চোখে চোখ রেখে লড়াই করে গিয়েছেন অভিষেক। তবে এবার রাজনীতি থেকে একটা ছোট্ট ছুটি নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তৃণমূলের সেনাপতি। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন চিকিৎসকের পরামর্শতে ছুটি নিচ্ছেন তিনি। পাশাপাশি এই সময় সাধারণ মানুষের প্রয়োজনীয়তার বিষয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজ সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিষেকের বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”চিকিৎসার কারণে আমি ছোট বিরতি নেব। এই সময়টায় সাধারণ মানুষের চাহিদার কথা বোঝার একটা দারুণ সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, মানুষ যাতে ন্যায়বিচার পায় তার জন্য সর্বোতভাবে চেষ্টা করবে রাজ্য সরকার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.