২০২২ সালের ৬ ই নভেম্বর বলিউডের বিখ্যাত তারকা দম্পতি রনবীর কাপুর ও আলিয়া ভাট জন্ম দিয়েছিলেন ফুটফুটে কন্যা রাহা কাপুরের। আলিয়া প্রতি মুহূর্তেই বুঝতে পারছেন যে, মা হওয়া ছোটো কাজ নয়। অভিনয়ের পাশাপাশি মেয়ে রাহাকেও যথা সম্ভব সময় দিচ্ছেন অভিনেত্রী। মেয়েকে বড় করে তোলার সাথে সাথে নিজেকেও নতুন ভাবে আবিষ্কার করছেন তিনি। বর্তমানে নিজের পেশাগত জীবনে খুবই ব্যস্ত আছেন আলিয়া। তাই দুই দিক সামলাতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন অভিনেত্রী।
রাহার জন্মের পর তাঁদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। সেই নতুন অধ্যায়ের স্বাদ অনুভব করতে কিছুটা সময় বিরতি নিয়েছিলেন তারকা দম্পতি। তবে, তবে অভিনেত্রী জানান, তিনি যেকোনো ক্ষেত্রেই সবসময় রণবীরকে পাশে পেয়েছেন। আলিয়া জানান,“মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনও। রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্য জন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।”তিনি আরোও বলেন,“আমরা দিনের পুরোটা সময় ওর সঙ্গে থাকি। তবে রাহা নিজেও ব্যস্ত, ওর বিভিন্ন ক্লাস থাকে। দাদু-দিদার কাছে যায়। খেলতে যায়। আমার পরিবার ও সহকারীরা-সহ এত গুলো লোক সহযোগিতা না করলে কিছুতেই সম্ভব হত না।”







