রাজ্য

এসএসকেএম-কে ‘ফূর্তি করার অডিটোরিয়াম’ বলে তোপ দেগেছেন মদন মিত্র !

নিজস্ব সংবাদদাতা : এসএসকেএমের বাইরে বিনা চিকিৎসায় পড়ে রইলেন রোগী । হাসপাতালে ৬ ঘণ্টা থাকার পরে কেন কোন চিকিৎসা হয়নি এমনটাই অভিযোগ বিধায়ক মদন মিত্রের। এছাড়াও তিনি অভিযোগ করেছেন , এই রোগী কোনও সাধারণ রোগীর পরিবার নয়। যদিও তিনি নিজেই ছুটে এসেছিলেন, তাতেও কোন লাভের লাভ হয়নি। সেই রোগীকে ফিরিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়েছে ।

সুত্রের খবর ,অভিযোগ উঠছে মদন মিত্রের সুপারিশ সত্ত্বেও রোগীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি হাসপাতালের কর্মীদের জিজ্ঞেস করেন, ‘ওদের ঢুকতে দিচ্ছিস কেন? ক্যাশ দিয়েছে? কত মাল দিয়েছে তোদের?’টাকা দিলেই তবেই নাকি ট্রমা কেয়ারে জায়গা পাওয়া যায়, ১০ বা ৫০ হাজার টাকার বিনিময়ে ট্রমা কেয়ারের বেড বিক্রি হচ্ছে, এমনই অভিযোগ তুললেন তিনি ।এছাড়াও মদন মিত্র, এসএসকেএম-কে ‘ফূর্তি করার অডিটোরিয়াম’বলেও তোপ দেগেছেন । রাজ্যের প্রাক্তন মন্ত্রী সারদা-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন এই হাসপাতালে। এদিন মদন মিত্র বলেন, ‘আগে পিজির নিয়ম ছিল, বেড না দিতে পারলে ডাক্তার এমার্জেন্সি থেকে বেরিয়ে গিয়ে রোগী দেখবে। তা না করে ভিতরে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর কী খাচ্ছে জানি না। বসে বসে মজা নিচ্ছে। হাসপাতাল না ফূর্তি মারার অডিটোরিয়াম!’

এদিন এসএসকেএমের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কড়া ভাষায় তোপ দাগতে শোনা গিয়েছেন মদনকে । তিনি বলেছেন, ‘বড় বড় লোক এলে তাদের প্রোটেকশন, চা জল-খাবারের ব্যবস্থা করার জন্য রাখা হয়েছে পুলিশকর্মীদের।’তিনি দাবি করেছেন , তিনি বিধায়ক বলে তাঁকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, কিন্তু রোগীর পরিবার ভিতরে প্রবেশ করতে চাইলে, পুলিশ ছুটে এসে আটকেছে। তিনি পুলিশকেও কড়া ভাষায় তোপ দাগতেছেন। তিনি বলেন , এসএসকেএম আর ‘জনগণের হাসপাতাল নেই’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.