নিজস্ব সংবাদদাতা: একেই বলে ‘ডাবল্ ধামাকা’! এবার একসঙ্গে সিনেমার পর্দায় দক্ষিণী অভিনেতা রজনীকান্ত ও ৮৩-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন কপিল দেব! হ্যাঁ, রজনীকান্ত আর কপিল দেবকে এবার একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সিনেমার পর্দায়, ‘লাল সেলাম’ ছবিতে।
আর সেই খবরই অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন রজনীকান্ত নিজেই।
কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট করে রজনীকান্ত লেখেন, ‘এরকম একজন কিংবদন্তির সঙ্গে কাজ করা আমার কাছে খুবই গর্বের বিষয়, যে কিনা বিশ্ব দরবারের আমাদের দেশ-এর নাম উজ্জ্বল করে।’
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রজনীকান্তকন্য়া ঐশ্বর্য ‘লাল সেলাম’ ছবিতে কেমিও চরিত্রে দেখা যাবে রজনীকান্ত ও কপিল দুজনকেই।
লাল সালামে রজনীকান্তকে যদিও প্রধান চরিত্রে দেখা যাবে না। এই সিনেমায় ‘বড় ক্যামিও’তে দেখা যাবে তাঁকে। এখানে মূল চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশালকে-ও। তিনি নিজেও শেয়ার করেছেন রজনীকান্তের টুইট। বিশাল লিখেছেন, ‘কিংবদন্তিরা একে অন্যের সঙ্গে স্ক্রীন ভাগাভাগি করেছেন। সামনাসামনি এই মুহূর্তের সাক্ষী হতে পারা দারুণ কিছু।’
ক্রিকেট ও কমিউনিজমকে ঘিরে আবর্তিত হবে এই ছবির গল্প। প্রধান চরিত্র বিশালের সঙ্গেও জড়িয়ে আছে ক্রিকেট। অভিনয়ে আসার আগে পেশাদার ক্রিকেটার ছিলেন তিনি। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর প্রতিনিধিত্বও করেছেন বিশাল। তবে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জল্পনা, ছবি নির্মাতা লোকেশ কনগরাজের সঙ্গে এই ছবিতে কাজ করেই পেশাদার অভিনেতা হিসাবে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন রজনীকান্ত!







