দেশ

আর ফ্রান্স থেকে আমদানি নয় , এবার ভারতেই তৈরি হবে যুগান্তকারী রাফালে বিমান !

বিপ্লব! এবার ভারত ভূমিতেই তৈরি হবে অত্যাধুনিক রাফালে বিমান । আর ফ্রান্স থেকে আমদানি নয় , দাসল্টের সঙ্গে মিলে এবার ভারতের মাটিতেই হবে যুগান্তকারী বিপ্লব। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে , ইতিমধ্যেই এই বিষয়ে পর্যালোচনা শুরু করা হয়েছে । ৬০ শতাংশ স্বদেশী জিনিসপত্র ব্যবহার করেই তৈরি হবে এই রাফালে বিমান । এবং এই বিমান তৈরির ক্ষেত্রে অর্থ বরাদ্দ হতে পারে ২ লক্ষ কোটি টাকার বেশি ।

উল্লেখ্য , আমাদের বায়ুসেনার তরফে , ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের কাছে একটি অর্জি জানানো হয় , যাতে বলা হয় , ১১৪ টি রাফালে বিমান কেনার জন্য । তারপরেই ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক ও অর্থমন্ত্রক, বায়ুসেনার আর্জি নিয়ে পর্যালোচনা শুরু করে । জানা গিয়েছে ডিফেন্স প্রোকিয়োরমেন্ট বোর্ড ও ডিফেন্স এক্সিবিশন কাউন্সিলে পাঠানো হবে সেই পর্যালোচনার রিপোর্ট । আর তারপরেই মিলবে , দেশের মাটিতে ১১৪টি বিমান তৈরি ও এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্তের অনুমোদন । সব কিছু ঠিক থাকলে , শীঘ্রই এই বিমান তৈরির কাজ শুরু হবে বলে খবর ।

একসময় যখন ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে রাফাল চুক্তির কথা হয় , সেই সময় ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ১২৬টি রাফালে যুদ্ধবিমানের দাবি করা হয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে । কিন্তু পরিবর্তে কেন্দ্রের তরফে ফরাসি সংস্থাকে বরাত দেওয়া হয় ৩৬টি যুদ্ধবিমান তৈরির । উল্লেখ্য, ৩৬টি রাফালে যুদ্ধ বিমানের দাবী করেছে ভারতীয় নৌসেনাও। এমত পরিস্থিতিতে , ভারতের মাটিতে রাফালে বিমান তৈরি হলে , তা যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে ।

প্রসঙ্গত , ফ্রান্স থেকে ভারতে যে রাফালে যুদ্ধবিমান গুলি আসত , তাতেও সমস্যাও ছিল কিছু। যেমন, এই রাফাল গুলি থেকে ভারতীয় বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যেতো না। সেখানে দাঁড়িয়ে ভারতের মাটিতে রাফালে তৈরি হলে সেই সমস্যাও মিটবে বলে আশা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.