জেলা

রক্তাক্ত পূর্ব বর্ধমান, কালনায় ঘটলো ভয়ঙ্কর দুর্ঘটনা

পূর্ব বর্ধমানের কালনা এলাকা সোমবার সকালে সাক্ষী থাকল এক ভয়াবহ দৃশ্যের। কৃষ্ণনগর থেকে আসানসোলগামী যাত্রীবোঝাই বাসে আচমকা ধাক্কা মারে একটি ডাম্পার। অভিযোগ, আচমকা বিপরীত দিক থেকে এসে ডাম্পারটি একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের মুখোমুখি ধাক্কা দেয়। বাস দুমড়ে-মুচড়ে ভেতরে আটকে পড়েন একাধিক যাত্রী। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা, শুরু হয় উদ্ধারকাজ। আহত ২০ জন যাত্রীকে তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসচালক গাড়ির ভেতরেই আটকে পড়েছিলেন, গ্যাস কাটার দিয়ে বডি কেটে তাঁকে উদ্ধার করা হয়। সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। গুরুতর আহত ডাম্পার চালক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার জেরে রাস্তায় তৈরি হয় বিশৃঙ্খলা, পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, স্থানীয় পুরসভার কর্তারা ও পুলিশ আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। প্রাথমিক তদন্তে ধারণা, ডাম্পারের বেপরোয়া গতিই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ। তবে পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের মতে, খারাপ রাস্তা এবং নিয়ন্ত্রণহীন ভারী গাড়ির যাতায়াত দীর্ঘদিন ধরেই আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.