খেলাধুলা

রেশ চলছে বিতর্কের !এশিয়া কাপ বয়কট করার ডাক পিসিবির

এ যেনো শেষ হয়েও হইলো না শেষ! ভারত পাকিস্তান ম্যাচ শেষ হয়ে যাওয়ার দুদিন পরেও বহাল বিতর্ক। ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বহিষ্কৃত করার দাবী জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তাদের দাবী, পাইক্রফটকে বহিস্কার না করা হলে তারা এশিয়া কাপ বয়কট করবে এবং পরবর্তী ম্যাচ খেলবে না। পিসিবি তথা পাকিস্তান খেলোয়াড়দের এই দাবি কার্যত আমলই দিলো না সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। উল্লেখ্য, পাইক্রফট একজন অভিজ্ঞ আম্পায়ার,২০০৯ সাল থেকে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে রয়েছেন তিনি। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি সামলেছেন। আইসিসির তরফ থেকে যেহেতু তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই তাঁর ওপরই ভরসা রাখছেন নিয়ামক সংস্থা।

রবিবার ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর একটি বিবৃতি প্রকাশ করে পিসিবির অভিযোগ, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। এসিসি চেয়ারম্যান তথা পাক মন্ত্রী মহসিন নকভি পাইক্রফটের বিরুদ্ধে অফ কন্ডাক্ট ভঙ্গ করার দাবী জানালেও আইসিসি তা নাকচ করে দেয়। এই বিষয়ে পাইক্রফটও নীরবতা বজায় রেখেছেন। এহেন পরিস্থিতিতে, পাকিস্তান দাবী জানিয়েছে,
পরবর্তী ম্যাচ অর্থাৎ বুধবার আরব আমিরশাহির সাথে তারা খেলবে না । পাকিস্তান যদি এই সিদ্ধান্তে অটল থাকে তাহলে তারা প্রতিযোগিতা থেকে বাদ হয়ে যেতে পারে। তারা কালকের ম্যাচের জন্য কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.