জেলা

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে শুভেন্দু ও সুকান্তকে কটাক্ষ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিমের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমূল হোসেন ব্যবস্থাপনাই হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি করা ভাষায় আক্রমণ করেন বিজেপি দুই নেতার বিরুদ্ধে। তিনি জানান পশ্চিমবঙ্গের দুইজন ব্যক্তি একজন শুভেন্দু অধিকারী ও অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,এই দুই ব্যক্তি অসংবিধানিক মানুষ ,ঢেঁড়স ও পচা আলু মতো। পাশাপাশি তিনি জানান এই সমস্ত পচা মানুষগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজে এবং সমাজের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এইসব মানুষদেরকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।
প্রতিষ্ঠা দিবসের শুরুতে দলের পতাকা উত্তোলন এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও দলের প্রতিষ্ঠা দিন উপলক্ষে প্রায় ৫০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং কুড়ি হাজার মানুষের জন্য নতুন বছরের মধ্যাহ্নভোজনের আয়োজন করেন মন্ত্রী তজমূল হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.