বিনোদন

মেয়ে দুয়ার ১ বছরের জন্মদিনে কি উপহার দিলেন মা দীপিকা ?

গত বছর ৮ সেপ্টেম্বর বলিউডের বিখ্যাত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং জন্ম দিয়েছিলেন ফুটফুটে কন্যা সন্তান দুয়াকে। এ বছর ঠিক একই দিনে একবছর পূর্ণ করেছে তাদের একমাত্র কন্যাসন্তান দুয়া। মেয়ের প্রথম জন্মদিন একেবারে অনাড়ম্বর ভাবেই কাটিয়েছেন সেলেব দম্পতি। অনেকেই অপেক্ষা করে বসেছিলেন যে কখন সোশ্যাল মিডিয়াতে সেই খুশীর মুহূর্ত দেখতে পাবেন তারা। বুধবার সকালে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের ইনস্টাগ্রামে মেয়ের জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করলেন দীপিকা।

এদিন সকালে একটি সুন্দর চকোলেট কেকের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দীপিকা ক্যাপশনে লেখেন,“আমার লাভ ল্যাঙ্গোয়েজ? আমার মেয়ের জন্য তার প্রথম জন্মদিনে কেক বেক করা।”সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয় ছোট্ট দুয়া। তাতে বেজায় ক্ষুব্ধ হয়ে যান দীপিকা। অজস্র অনুরোধ করার পরেও তারা অনুরোধ না মানায় দীপিকা রেগে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.