সজল ঘোষের পূজো উদ্বোধনে কলকাতায় , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৩ সালেও অমিত শাহ এসেছিলেন সজল ঘোষের পূজো অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে । ২ বছর পর , চতুর্থীর দিন , ফের সেই ক্লাবের পূজো উদ্বোধনে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী । অমিত শাহ ছাড়াও , এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পূজোতে উপস্থিত ছিলেন , শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং তাপস রায়।
এবছর সন্তোষ মিত্র স্কোয়ার , নিজেদের থিমের মাধ্যমে অপরেশন সিঁদুরকে ফুটিয়ে তুলেছে । এদিন পূজো উদ্বোধনে এসে , স্বরাষ্ট্রমন্ত্রী মা দুগ্গার কাছে , কি প্রার্থনা করেন , সেটাও তিনি নিজেই জানান ।
এদিন অমিত শাহ বলেন, ” আমি দেশবাসী ও বাঙালিদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি। নবরাত্রিতে ন’দিন যাবত মায়ের পুজো এখন পুরো বিশ্বে চর্চিত। আর বাংলার এই দুর্গাপুজোর ঐতিহ্য গোটা বিশ্ব দেখে। ন’দিন ধরে পুরো বাংলা শক্তি পুজো করে।”
মা দুর্গার কাছে প্রার্থনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও এই মণ্ডপে মায়ের পুজো করলাম। মায়ের সামনে প্রার্থনা করলাম, ভোটের পর বাংলা এমন সরকার তৈরি হোক যে সোনার বাংলা গড়তে পারে। আমাদের বাংলায় আবারও শান্তি ফিরে আসুন। রবীন্দ্রনাথের কল্পনার বাংলা যেন আমরা বানাতে পারি।” পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে , তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন অমিত শাহ ।







