বিদেশ

পুতিনের ‘যুদ্ধ কৌশল’: চিকিৎসার লোভে রোগীদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ

বার্লিনের দ্য কার্নেজ রাশিয়া-ইউরেশিয়া সেন্টার ও কিভ ইন্ডিপেন্ডেন্টের রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। HIV হেপাটাইটিস, সিফিলিসের মতো প্রাণঘাতী রোগে আক্রান্তদেরও রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে বলে অভিযোগ। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার অথচ বাস্তবে সেই সমস্ত কিছুই দেখা যাচ্ছে না।

২০২২ সালের ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই সেনাবাহিনীর মধ্যে সংক্রামক রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রথম বছরে HIV সংক্রমণ সাধারণের তুলনায় ১৩ গুণ বেশি। ২০২৩-এর শেষে তা আরও বেড়ে ২০গুণ ছাড়িয়ে গিয়েছে।ইতিমধ্যেই দখলকৃত ইউক্রেনের বহু অঞ্চলে মানুষ পর্যাপ্ত খাবার বা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সেই সুযোগ নিয়েই চিকিৎসার লোভ দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। যাঁরা পুতিনের হয়ে যুদ্ধ করতে রাজি হচ্ছেন, তাঁদের অনেকেরই প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ নেই।

কিভের রিপোর্টে উঠে এসেছে স্থানীয় বাসিন্দা ও যোদ্ধাদের মন্তব্য। শুরুতে চিকিৎসার প্রতিশ্রুতি পেয়ে রাশিয়ার হয়ে অস্ত্র ধরেছিলেন। তবে পরে বুঝেছেন, বাস্তবে চিকিৎসার নামে মিলছে সামান্য স্যালাইন ছাড়া আর কিছুই নয়। বরং সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রেই পাঠানো হচ্ছে এই রোগাক্রান্ত সেনাদের। ইস্টার্ন হিউম্যান রাইটস গ্রুপের পরিচালক ভিরা ইয়েসট্রেবোভা অভিযোগে দাবি করেছেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে কোনও সদিচ্ছা নেই ক্রেমলিনের। বরং, রোগীদের আগে যুদ্ধে পাঠিয়ে চিকিৎসার খরচ বাঁচাতে চাইছে তারা।

রুশ সেনাদের মধ্যে যাঁদের ইউক্রেন বন্দী করেছে, তাঁদের অনেকের হাতেই লাল-সাদা ব্রেসলেট দেখা গেছে। অভিযোগ রয়েছে এই ব্রেসলেট দিয়েই চিহ্নিত করা হচ্ছে সংক্রামক রোগে আক্রান্তদের। অনেকে আবার বিভিন্ন সংশোধনাগার থেকেও নিয়ে আসা হয়েছে। সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় ৩ লক্ষ টাকা।

প্রাক্তন রুশ সেনাদের দাবি আরও ভয়ঙ্কর। তাঁদের কথায়, এভাবে মরণাপন্ন রোগীদের যুদ্ধক্ষেত্রে ঠেলে চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব থেকে ঝেড়ে ফেলছেন পুতিন। যুদ্ধ শেষে ঘর-বাড়ি ও চাকরির প্রতিশ্রুতিও আসলে কেবল মিথ্যে প্রলোভন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ও ইউরোপের বহু মানবাধিকার সংগঠন এই ঘটনাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে নিন্দা করেছে। তাদের বক্তব্য, রাশিয়ার হয়ে যুদ্ধ করাতে চিকিৎসার প্রলোভন দেখানো আন্তর্জাতিক যুদ্ধবিধি ও মানবিক নীতির স্পষ্ট বিরোধিতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.