রাজ্য

পুলিশের জালে ধরা পড়লো ডাকাত ‘চাচি’ আশাদেবী

গত ১১ জুন ডোমজুড়ে সোনার দোকানে ঘটে ডাকাতি । সেই ডাকাতি দলের পাঁচজনকে গ্রেপ্তার করে ফেলেছে হাওড়া পুলিসের গোয়েন্দারা। বৃহস্পতিবার বিহার থেকে গ্রেপ্তার করে আনা ডাকাতদলের দুই সদস্য আশা দেবী ওরফে ‘চাচি’ এবং অলোক পাঠককে হাওড়া জেলা আদালতে পেশ করে পুলিস।

বৃহস্পতিবার হাওড়ার নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠী এই বিষয়ে বলেন, ডাকাতিতে ‘চাচি’র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার আত্মীয়ের সূত্রেই কেনা হয়েছিল সেকেন্ড হ্যান্ড দুটি বাইক। সেগুলির দাঁড়ায় করা হয়েছিল এই ডাকাতির কাজ। পুলিসের হাত থেকে বাঁচতে ঘন ঘন ঠিকানা বদল করে দেওয়া, লুটের সোনা বিক্রির জন্য বিহারের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করেছিল ওই মহিলা।

ডাকাত দলটি প্রথমে বিহার থেকে আসে আসানসোলের হীরাপুরে। সেখানে ঘর ভাড়ার ব্যবস্থা করে দেয় সেই চাচি । এরপর মে মাসে গোটা দলটি এসে পৌঁছায় হাওড়ার অঙ্কুরহাটির কালীতলায়। ঘর ভাড়া নিয়ে প্রায় একমাস সেখানে থাকে তারা। তাদের মূল লক্ষ্য ছিল, এমন কোন দোকান খোঁজা যাকে টার্গেট করলেও, বাইরে থেকে বোঝা যাবে না। এমনই একটি দোকান খুঁজে পাওয়া যায় ফোকর দোকান এলাকার ওই স্বর্ণ বিপণি। রীতিমতো আধঘন্টা ধরে চলে এই ডাকাতি। বন্দুক উঁচিয়ে ভয় দেখানো, বন্দুকের বাঁট দিয়ে দোকান মালিকের মাথা ফাটিয়ে দেওয়ার পর এবং বিভিন্ন শো-কেস থেকে একে একে সোনার গয়না লুট করা হয়েছিল। কিন্তু তা সত্বেও জনবহুল ওই এলাকায় কাকপক্ষীও টের পায়নি। উল্লেখ্য, ডাকাতি করতে আসা দুষ্কৃতীদের মধ্যে বিকাশ এবং অলোককে গ্রেপ্তার করতে পেরেছে পুলিস।

নগরপাল জানিয়েছেন, নতুন গ্যাং তৈরি করেছিল রবীন্দ্র সাহানি ও চাচি। মূলত সমস্তিপুর, বেগুসারাই এলাকাকেই তারা ‘বেস ‘হিসাবে ব্যবহার করত। আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ ছাড়া আর কোনও তথ্য-প্রমাণ ছিল না। তা সত্ত্বেও, আমরা এত বড় ডাকাতির কিনারা করে ফেলতে পারছি। আমাদের গোয়েন্দা এবং ডোমজুড় থানার যৌথ দল অভাবনীয় কাজ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.