বিনোদন

সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে অসমের গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যু, গ্রেপ্তার তৃতীয় সদস্য

সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়ে ২০ সেপ্টেম্বর সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের প্রখ্যাত গায়ক জুবিন গর্গের। এই আকস্মিক প্রয়াণে শুরু হয় বিস্তৃত তদন্ত, যা এখন পর্যন্ত একাধিক গ্রেপ্তারের দিকে পৌঁছেছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মৃত্যুতদন্তের জন্য ‘সিট’ (Special Investigation Team) গঠন করেন। তদন্তে প্রথম গ্রেপ্তার হন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী (২৫ সেপ্টেম্বর)। এরপর ১ অক্টোবর গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে।

এবার, তদন্তে প্রাপ্ত ভিডিও ও জেরা সূত্রে, জুবিনের সাথে একই বোটে থাকা ব্যান্ডের গায়িকা অমৃতপ্রভ মহন্তকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, ভিডিওতে জুবিনের সবচেয়ে কাছাকাছি সাঁতার কাটতে দেখা গেছে অমৃতপ্রভকে। এছাড়া, তিনি সেই মুহূর্তের ভিডিওও ক্যামেরাবন্দি করেছিলেন।

অভিযোগ অনুযায়ী, বছরখানেক ধরে জুবিনের সঙ্গে কাজ করছেন শেখরজ্যোতি, এবং তাঁর আমন্ত্রণে জলে নেমেছিলেন গায়ক। কিন্তু সাঁতার কাটার সময় হঠাৎ জুবিন জলে ডুবে যান। এই ঘটনায় ইতিমধ্যেই শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা-র বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে অসম পুলিশ। গুয়াহাটি কোর্ট তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর, জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল। সম্ভবত জলের তলায় স্কুবা ডাইভিং করতে গিয়ে তা উসকে ওঠায় তাঁর মৃত্যু হয়। তবে আসল কারণ জানার জন্য সিট তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অসম মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সত্য উদঘাটন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.