চাকরিরাজ্য

নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পেতে হাইকোর্টের দ্বারস্থ টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা

বঙ্গজুড়ে অন্যতম চর্চিত বিষয় হলো নিয়োগ দুর্নীতি মামলা। যেই জল গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বস্তরে। এমনকি এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার মানুষ। এবার নতুন করে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। এরই মধ্যে ২০১৭ ও ২০২২ সালের টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা দ্বারস্থ হলেন কলকাতার উচ্চ আদালতে।

দুর্গোৎসব শেষ হতেই ১৩৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চালু করতে চলেছে রাজ্য সরকার। সেই প্রক্রিয়া নিয়ে এরইমধ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার দাবি তুলে বুধবার হাইকোর্টের মামলা দায়ের করলেন টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা। এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে। শুক্রবার অর্থাৎ ৩রা অক্টোবর এই মামলার শুনানি রয়েছে। মামলাকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হোক। না হলে এই প্রক্রিয়া স্থগিত রাখার দাবি ওঠে।

অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের দাবি, ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষায় প্রায় ৪৭টি প্রশ্ন ভুল ছিল। এমনকি সেই অভিযোগের তদন্তের স্বার্থে আদালত কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে। পরবর্তী সময় সেই দায়িত্ব ভার যায় প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের ওপর। এছাড়াও আদালতের নির্দেশ ছিল, বাংলা, ইংরেজি ও চাইল্ড সাইকোলজি-সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। তাই মামলাকারিদের দাবি, হাইকোর্টের নির্দেশের পরেও সেই কমিটির রিপোর্ট আসেনি। অনুত্তীর্ণদের মধ্যে অনেকই এক-দু’নম্বরের জন্য আটকে গেছে। তাই তারা মনে করছে তদন্তের রিপোর্ট এলে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারবে। সেই কারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.