বিনোদন

চার হাত এবার কি এক হতে চলেছে, কবে নতুন জীবন শুরু করবেন রশ্মিকা-বিজয়?

বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। প্রতিদিন চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা বিজয় দেবেরাকোন্ডা। তাঁরা একসাথে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ভক্তরা তাদের দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে মুগ্ধ। সূত্রের খবর, সেই অনস্ক্রিন কেমিস্ট্রি সিনেমা ছাপিয়ে সাধারণ জীবনে হতে চলেছে। জানা গিয়েছে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। কিন্তু সম্পর্কের কথা দুই তারকার মধ্যে একজনও কোনওদিন স্বীকার করেননি। শোনা যাচ্ছে, গোপনেই আংটি বদল অনুষ্ঠান সেরে ফেলেছেন বিজয়-রশ্মিকা।

জানা গিয়েছে, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তবে বিয়ের অনুষ্ঠানেও গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রশ্মিকা।

অপরদিকে বিজয়-রশ্মিকার আংটি বদলের খবর শুনে বেজায় খুশী দুই তারকার অনুরাগীরা। অনেকেই তাঁদের সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছার বার্তা দিয়েছেন। কিন্তু এখনও মুখ খোলেননি তারকাজুটি। এর আগে বারবার প্রেমের গুঞ্জন উড়িয়ে একে-অপরকে‘শুধু বন্ধু’বলেই দাবি করে এসেছেন। তবে এবার তারকাজুটিকে একসাথে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.