ঘোষিত হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিবসীয় দল। অধিনায়ক পদে আর ফেরা হলো না রোহিত শর্মার। সহঅধিনায়ক শ্রেয়াস আইয়ারের সাথে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শুভমান গিল। ভারতীয় দলের সর্বাধিক সফল অধিনায়ক হিসেবে ৫৬ টি ম্যাচে ৪২ টি ম্যাচে জয় ও মাত্র ১২ টি ম্যাচে পরাজিত হয়েছিলেন হিটম্যান। মোট ২৭৩ টি ওয়ানডে ম্যাচে ৫৬ টি ম্যাচে অধিনায়কত্ব করার পর অধিনায়কের পদ ছাড়লেন হিটম্যান। দলে আছেন বিরাট কোহলি সহ উইকেট কিপার কে এল রাহুল, ধ্রুব জুড়েল, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ,প্রসিদ্ধ কৃষ্ণ ও যশস্বী জয়াসওয়াল। এই সিরিজে রোহিতের অধিনায়কত্ব ছাড়ার পরে আসন্ন ২৭ এর বিশ্বকাপে রোহিত শর্মার উপস্থিতি সংশয় জাগাচ্ছে ভারতীয় শিবিরে
ওডিআই ছাড়া ঘোষিত হয়েছে টি টোয়েন্টি দলও। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের সাথে সহঅধিনায়ক হিসেবে আছেন শুভমান গিল। দলে আছেন অভিষেক শর্মা,তিলক বর্মা,নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, রিঙ্কু সিং,অক্ষর প্যাটেল,বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা। উইকেট কিপার হিসেবে আছেন জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসন।







