খেলাধুলা

অস্ট্রেলিয়া অভিযানের শুরুতেই চিন্তা: রঞ্জি খেলতে গিয়ে কোমরে চোট ভারতীয় খেলোয়াড়ের

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ পকেটে পুরে নিয়েই ভারতীয় ক্রিকেট দল বুধবার তাদের পরবর্তী চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া বধ।এর উদ্দেশ্যে ক্যাঙ্গারুদের দেশে পাড়ি দিয়েছে। সেখানে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিদেশ সফরের আগে ভারতীয় শিবিরে এক বড়সড় দুঃসংবাদ আছড়ে পড়েছে। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা তারকা অলরাউন্ডার শিবম দুবে চোট পাওয়ায় টিম ইন্ডিয়ার পরিকল্পনায় বড়সড় ধাক্কা লেগেছে।

জানা গেছে, বর্তমানে শিবম দুবে ঘরোয়া ক্রিকেটে ২০২৫-২৬ মরশুমের রঞ্জি ট্রফিতে মুম্বাই ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য মুম্বই দল এখন শ্রীনগরে রয়েছে। সেখানেই তীব্র ঠান্ডার কারণে অলরাউন্ডার শিবমের কোমরের পেশিতে টান ধরেছে। এর ফলে তিনি জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এই ম্যাচে খেলতে পারেননি। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, টিম ম্যানেজমেন্ট দ্রুত তাঁকে বিশ্রাম নিতে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে শিবম শ্রীনগর থেকে মুম্বাইয়ে ফিরে এসেছেন।

টিম ইন্ডিয়ার শক্তিশালী স্তম্ভ
আসন্ন টি-টোয়েন্টি সিরিজে শিবমের গুরুত্ব অনেক বেশি। কারণ এই সিরিজে দলের মূল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া খেলছেন না। সেই জায়গায় শিবম দুবে টিম ইন্ডিয়ার একটা শক্তিশালী স্তম্ভ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, বিশেষ করে তাঁর মারকুটে ব্যাটিং এবং কার্যকর মিডিয়াম পেস বোলিংয়ের জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন, তাহলে সেটি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের জন্য বড়সড় ধাক্কা হবে। টি-টোয়েন্টি স্কোয়াডে তাঁর নাম থাকলেও, এখন তাঁর ফিটনেস রিপোর্টই ঠিক করবে অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারবেন কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.