খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের আবহেই ওডিআই বিশ্বকাপ নিয়ে বৃহৎ বার্তা বোর্ডের

ওডিআই বিশ্বকাপ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণ বোর্ডের। গতকাল অর্থাৎ শনিবার বিশ্বকাপ আয়োজন নিয়ে বৈঠকে বসেন বিসিসিআই প্রধানরা। সেখানেই সিদ্ধান্ত হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় দেশের মাটিতে আয়োজিত একদিনের বিশ্বকাপের ক্রীড়া সূচি ঘোষণা। ৭ জুন থেকে ১১ জুনের মধ্যে সূচি ঘোষিত হবে। ৭ জুন থেকে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

 

বিশেষভাবে উল্লেখ্য, বোর্ডআগামী সপ্তাহে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং মহিলা প্রিমিয়ার লিগের জন্য একটি কমিটি গঠন করতে চলেছে। জয় শাহের কথায়, ‘যতদূর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু সম্পর্কিত বিষয়, প্রতিটি ভেন্যুর জন্য প্রতিটি অফিস-বেয়ারারের উপর দায়িত্ব বর্তাবে। আমরা টুর্নামেন্টের ভেন্যু হিসেবে সমস্ত মেট্রো সিটির কথা ভাবছি।’

 

বিসিসিআই-এর আর এক শীর্ষকর্তার মতে, ‘বিশ্বকাপ কমিটিতে সমস্ত অফিস-আধিকারিক এবং আরও এক বা দু’জন সদস্য থাকবে।’ গ্রান্ট থর্নটন নামে একটি সংস্থা বিসিসিআই-এর সঙ্গে একদিনের বিশ্বকাপের জন্য নির্ধারিত ১৫টি স্টেডিয়ামকে আপগ্রেড করার জন্য কাজ এবার শুরু করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.