শীতের শুরু মানেই ত্বকে টান ধরার মতো শুষ্কতা, মুখে ব্রণ—এর সঙ্গেই অনেকের মুখে দেখা দেয় ছোট ছোট বাদামি দাগ, যা চিকিৎসাভাষায় মেলাজমা বা মেচেতার দাগ নামে পরিচিত। ঠান্ডা হাওয়া ও ত্বকের আর্দ্রতার ঘাটতিতে এই দাগ আরও গাঢ় হয়ে ওঠে। ফলে সৌন্দর্যচর্চা নিয়ে দুশ্চিন্তা বেড়েই যায়। তবে ঘরে থাকা কিছু সহজ উপাদানেই মিলতে পারে এই সমস্যা থেকে মুক্তি।
ঘরোয়া উপায়েই মেচেতার দাগ হালকা করুন
১) লেবুর রস – প্রাকৃতিক ব্লিচ
লেবুর সাইট্রিক অ্যাসিড ত্বকের কালচে দাগ দ্রুত হালকা করে। তবে যাঁদের ত্বক অত্যন্ত সংবেদনশীল, তাঁদের লেবুর রস ব্যবহার না করাই ভাল।
২) বেকিং সোডা – এক্সফোলিয়েশনে কার্যকর
সামান্য জলে বেকিং সোডা মিশিয়ে দাগের উপর লাগিয়ে দুই মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের pH ব্যালান্স ঠিক করে দাগ কমাতে সাহায্য করে।
৩) আমন্ড – ভিটামিন ই-এর শক্তি
আমন্ডে থাকা ভিটামিন ই দাগ কমানোর পাশাপাশি ত্বককে পুষ্টি দেয়। নিয়মিত ব্যবহার করলে মেচেতার দাগ দৃশ্যমানভাবে হালকা হয়।
৪) আর্গান অয়েল – গভীর ময়েশ্চারাইজিং
আর্গান অয়েলের ব্যবহারে ত্বক নরম থাকে এবং বাড়তি পুষ্টির কারণে কালচে দাগ দ্রুত কমে।
৫) হলুদ ও লেবুর রস – পুরনো ঘরোয়া রেসিপি
হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর লেবু প্রাকৃতিক ব্লিচ। একসঙ্গে ব্যবহার করলে মেচেতার দাগ অনেকটাই হালকা হয়ে যায়।







