অফবিট

রবিবারের লাঞ্চে এভাবে ‘চন্দ্রমুখী আলু-দেওয়া পাঠার মাংসের ঝোল’ রান্না করলে — একবার খেলেই মন ভরে যাবে!

রবিবার দুপুর মানেই বিশেষ কিছু। ভালো খাবারেই মিলবে সেই ছুটির দিনের নিখাদ তৃপ্তি। আর মেনুতে যদি থাকে পাঠার মাংসের ঝোল, তাও আবার বড় বড় চন্দ্রমুখী আলুর টুকরো সহ— তাহলে তো আর কথাই নেই! ঘরোয়া স্বাদে তৈরি এই রেওয়াজি পদ জমিয়ে দেবে আপনার সাপ্তাহিক লাঞ্চ।

যে উপকরণ লাগবে
পাঠার মাংস: ৫০০ গ্রাম (রেওয়াজি হলে স্বাদ বাড়ে)

চন্দ্রমুখী আলু: ৩–৪টি (বড় টুকরো)

পেঁয়াজ কুচি: ৩টি

আদা বাটা: ১.৫ টেবিল চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

টমেটো কুচি: ১টি বড়

টক দই: ৩ টেবিল চামচ

কাঁচালঙ্কা: ৪–৫টি

হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো: পরিমাণমতো

তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, সামান্য চিনি

সরষের তেল ও নুন

শেষে সামান্য ঘি ও গরম মশলা

রান্নার পদ্ধতি
১. মাংস ভালো করে ধুয়ে টক দই, সামান্য আদা-রসুন, হলুদ-লঙ্কা গুঁড়ো ও এক চামচ সরষের তেল দিয়ে মেখে কমপক্ষে এক ঘণ্টা ম্যারিনেট করুন।
২. কড়াইতে সরষের তেল গরম করে নুন-হলুদ দিয়ে চন্দ্রমুখী আলু হালকা সোনালি করে ভেজে তুলুন।
৩. ওই তেলেই চিনি দিয়ে ক্যারামেলাইজ করুন। তারপর তেজপাতা-এলাচ-দারুচিনি-লবঙ্গ দিয়ে ফোড়ন দিন।
৪. এবার পেঁয়াজ যোগ করে বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা, টমেটো, নুন ও গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষান, যতক্ষণ না তেল আলাদা হয়।
৫. ম্যারিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে ২০–২৫ মিনিট ঢেকে কষাতে থাকুন।
৬. মাংস আধসেদ্ধ হলে ভাজা আলু দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।
৭. মিশ্রণটি প্রেসার কুকারে দিন। প্রয়োজনমতো গরম জল দিয়ে ৪–৫টি সিটি দিন (মাংসের ধরন অনুযায়ী সময় কমবেশি হতে পারে)।
৮. ভাপ বেরিয়ে গেলে ঢাকনা খুলে ওপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে দিন। কয়েক মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

রবিবারের টেবিলে এই মাংসের ঝোল রাখলে আর কিছুই চাইবে না। চন্দ্রমুখী আলুর মোলায়েম স্বাদ আর রেওয়াজি মাংসের ঘন ঝোল— দুইয়ে মিলে তৈরি হবে নিখুঁত ‘কমফোর্ট ফুড’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.