মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের অমাবস্যা আগত। পঞ্জিকা মতে, ১৯ নভেম্বর সকাল ৯টা ৪৩ মিনিটে শুরু হয়ে অমাবস্যা তিথি চলবে ২০ নভেম্বর দুপুর ১২টা ১৬ মিনিট পর্যন্ত। উদয়তিথি অনুযায়ী, অগ্রহায়ণ অমাবস্যা পালিত হবে বুধবার, ২০ নভেম্বর। দান, সৎকর্ম এবং আধ্যাত্মিক সাধনার জন্য এই তিথি অত্যন্ত শুভ বলে মনে করেন জ্যোতিষবিদরা।
জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট জানিয়েছেন, এই অমাবস্যায় তৈরি হচ্ছে একাধিক বিরল গ্রহযোগ। চন্দ্র তুলা রাশিতে গমন করায় চন্দ্র–শুক্রের বৃদিগ্রহ যোগ, সূর্য–বুধ–মঙ্গলের ত্রিগ্রহ যোগের পাশাপাশি হংস রাজযোগ, অমলা যোগ এবং বিশাখা নক্ষত্রের কারণে শোভন যোগ তৈরি হবে। এই সব মিলিয়ে পাঁচ রাশির জাতকদের জীবনে শুরু হতে চলেছে সৌভাগ্যের নতুন অধ্যায়।
মেষ
আজকের দিনটি মেষ রাশির জন্য আর্থিকভাবে বিশেষ শুভ। বিদেশি উৎস থেকে লাভের সম্ভাবনা প্রবল। বিচারাধীন মামলায় ইতিবাচক ফল মিলতে পারে। চাকরিক্ষেত্রে পরিবর্তনের সুযোগও আসতে পারে কোনও পরিচিত ব্যক্তির মাধ্যমে।
সিংহ
সিংহ রাশির জন্য এটি উন্নতি ও অর্জনের দিন। কর্মক্ষেত্রে সময়মতো কাজ শেষ হবে, ইন্টারভিউ দেওয়া থাকলে সুখবর মিলবে। অপ্রত্যাশিত উপহার ও লাভও আসতে পারে। প্রেমজীবনও অনুকূল।
কন্যা
কন্যা রাশির জাতকদের জন্য মিলবে লাভের ধারাবাহিক সুযোগ। পুরনো বিনিয়োগে ফেরত লাভ, কর্মজীবনে অগ্রগতি ও পরিবারের সমর্থন আজকের বিশেষ প্রাপ্তি। অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনাও উজ্জ্বল।
ধনু
আজ ধনু রাশির মূল ফোকাস ক্যারিয়ার উন্নতি। ব্যবসায় লাভ, দিনের শেষে অতিরিক্ত আয় এবং সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য আসবে। আটকে থাকা কাজও গতি পাবে।
মকর
মকর রাশির জাতকদের জন্য সরকারি ক্ষেত্র থেকে লাভের সম্ভাবনা প্রবল। শিক্ষা, ব্যবস্থাপনা বা প্রশাসনিক কাজে সাফল্য আসবে। সিনিয়রদের সমর্থন মিলবে এবং বড় কোনও সুযোগ হাতছাড়া হবে না। দাম্পত্য জীবনে সৌহার্দ্য বাড়বে।







