অফবিট

বগলে কালো দাগ নিয়ে স্লিভলেস পরতে লজ্জা? কোন উপায়ে হবে মুশকিল আসান,,

বগল বিভিন্ন সময় কালো হয়ে যায় । মূলত বারবার ওয়াক্সিং বা শেভিং করার কারণে চামড়ার উপর ছোপ পড়তে শুরু করে । ওয়াক্সিং বা শেভিং বগলের অবাঞ্ছিত লোম দূর তো করে দেয়, কিন্তু কালো ছোপ থেকে যায় । হাইপারপিগমেন্টেশন লোশনের উচ্চ ঘনত্ব এবং পরিচ্ছন্নতার অভাবের কারণে এই সমস্যাটি ঘটে । স্লিভলেস পোশাক পরতে কিছুটা সমস্যা হয় । তবে কিছু টিপস অনুসরণ করে সহজেই কালো রং কমানো যেতে পারে বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । জেনে নিন, বগলের কালো দাগ থেকে মুক্তি পাওয়ার কিছু টিপস ।

লেবুর রস:
এটি একটি খুবই উপকারী পদ্ধতি। স্নানের আগে লেবু কেটে আন্ডার আর্ম বা বাহুর নিচে ঘষতে হবে। লেবু ন্যাচারাল বা প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। স্নানের পর ত্বক নরম করার জন্য ময়েশ্চারাইজিং ক্রিম লাগান ।

আলু এবং শসা:
আলু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে । আলু পাতলা করে কেটে আন্ডার আর্ম বা বাহুর নিচে ঘষতে পারেন বা আলুর রস বের করেও লাগাতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। একইভাবে শশা ব্যবহার করতে পারেন।

চন্দন ও গোলাপজল:
চন্দন ও গোলাপজল একসাথে মিশিয়ে লাগান। চন্দন এর ফর্সাকারী উপাদান দিয়ে ফর্সা করবে আর গোলাপ জল ত্বক রাখবে ঠান্ডা আর নরম।

অলিভ অয়েল:
এ ক্ষেত্রে অলিভ অয়েলের সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ বগলে লাগালে সহজেই মুক্তি পাবেন দাগছোপের সমস্যা থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.