Uncategorized

যাত্রীবাহী বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক বাস যাত্রী, আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনা টি ঘটে কৃষ্ণনগর তারামা মোড় এলাকায়।প্রত্যক্ষদর্শীদের মতে আজ সকালে কৃষ্ণনগর থেকে বাবলারিগামী একটি যাত্রী বোঝাই বাস ১২ নম্বর জাতীয় সড়কে উঠে সঠিক রাস্তাতে না গিয়ে উল্টো দিকের রুটের রাস্তা ঢুকে পড়ে এবং তখনই কলকাতা থেকে বহরমপুরগামী একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাসে, ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে গুরুতরভাবে আহত হয় একাধিক বাস যাত্রী। এলাকাবাসী সূত্রে খবর বাস রংরুটে যাওয়ার কারণেই সাত সকালে এত ভয়াবহ দুর্ঘটনা। যদিও এই ঘটনার পর বাসের চালক এবং ডাম্পারের চালক পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসারত রয়েছে একাধিক বাস যাত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.