মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে সারা বিশ্ব জুড়ে আজ পালন করা হচ্ছে মেডিটেশন দিবস। এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেডিটেশন নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মনকে কিভাবে শান্ত রাখা যায় তা নিয়ে আলোচনা করেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান বিকে নিতু। তিনি বলেন, ‘মানুষের মন খুবই চঞ্চল ও অস্থির। সেই মনকে শান্ত করতে দিনে অন্তত একবার হলেও মেডিটেশন করা উচিত। মেডিটেশন করলে মনের অস্থিরতা দূর হবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে ও তাদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।’







