Uncategorizedরাজ্য

লক্ষীর ভান্ডার নিয়ে কয়েকদিনের মধ্যেই বড় সুখবর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য চালু করেন লক্ষী ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের কথা ঘোষণা করেন একুশের বিধানসভা নির্বাচনের অনেক আগেই। তাই অনেকের মতে, এই প্রকল্প তৃণমূল সরকারের তৃতীয়বারের প্রত্যাবর্তনে সাহায্য করেছে। লক্ষীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতিমাসে ১০০০ করে টাকা বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প চালু করার পিছনে রাজ্য সরকারের উদ্দেশ্য মহিলাদের হাত খরচের টাকা দেওয়া। এই প্রকল্পের আওতায় আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছর। তবে সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পের কোনো রকম সুবিধা পাবে না। এই সকল শর্ত মেনে বর্তমানে এই প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন।

তবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নয়া ঘোষণা করতে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।সোমবার জয়নগর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন,’লক্ষীর ভাণ্ডারের টাকা যাঁরা পাননি তাঁদের জন্য একটা বড় সুখবর দেব। আমাকে কয়েকটি দিন টাইম দিন’। এছাড়াও তিনি দাবি করে বলেন,’ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে। সেটা বাদ দিতে দেবেন না।তাহলে আবার ক্যা ক্যা শুরু হবে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.