পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো সারা বাংলা গৌড়ীয় বৈষ্ণব মহাসম্মেলন ২০২৪। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের বিভিন্ন পদাধিকারী ব্যাক্তি সহ নবদ্বীপের পৌর পতি বিমান কৃষ্ণ সাহা, মন্ত্রী স্বপন দেবনাথ, সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অসংখ্য গৌড় ভক্ত।
জানা যায়, গত ২৯ শে ডিসেম্বর নবদ্বীপ শহরের গানতলা স্থিত বলদেব জিউ মন্দিরে মন্ত্রী স্বপন দেবনাথ এর উপস্থিতিতে ও গৌড়ীয় বৈষ্ণব সমাজের বিভিন্ন আধিকারিক দের মিলিত আলোচনায় সিদ্ধান্ত হয় ৯ই জানুয়ারি ২০২৪ এ ২৬৮ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার হাটসিমলায় অনুষ্ঠিত হবে সারা বাংলা গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসম্মেল ২০২৪। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় এই মাঙ্গলিক অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে দিনভর চলে চৈতন্যচরিতামৃত ,চৈতন্য ভাগবত সহ চৈতন্য মঙ্গল এবং শ্রীমৎ ভাগবত পাঠ, কীর্তন ও পদাবলী কীর্তন ,পরায়ণ ও পরিশেষে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান ।







