সুপ্রিম কোর্টে দীর্ঘস্থায়ী মামলা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা।যেখানে প্রায় ২৬,০০০ চাকরি ঝুলে রয়েছে। ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট গোটা প্যানেল বাতিল করে দেয়, যার ফলে চাকরি হারান বহু শিক্ষক। সুপ্রিম কোর্টে আপাতত সকলকে রক্ষাকবচ দেওয়া হলেও, যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফিরিয়ে দিতে হবে।
এখন পর্যন্ত বহুবার শুনানি পিছিয়েছে, এবং পরবর্তী শুনানির তারিখ ১২ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। এই মামলার ফলাফল রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলবে, কারণ এই মামলা শুধুমাত্র চাকরির বিষয় নয়, বরং সুশাসন এবং ন্যায়ের সঙ্গেও সম্পর্কিত। 12 ডিসেম্বরের শুনানির পর হয়তো মামলার কোনো সুনির্দিষ্ট দিশা পাওয়া যেতে পারে।







