কলকাতা

দমদমে বাড়ি ভাঙাতে গিয়ে মৃত্যু শ্রমিকের।

দমদম শেঠবাগানে বাড়ি ভাঙাতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। স্থানীয় সূত্রে খবর, বাড়ি ভেঙে বহুতল নির্মাণের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য পূরণে বাড়ি ভাঙার কাজ চলছিল।সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। পুলিশ সূত্রে খবর, নিহত শ্রমিকের নাম সুনীল মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, কোনরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। সেই ভাঙা অংশ এসে পড়ে ওই শ্রমিকের শরীরের। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। তড়িঘড়ি শ্রমিককে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই বাড়ির নীচেই দক্ষিন দমদম পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেই কার্যালয় ও বাড়ি ভেঙে বহুতল নির্মাণের কাজ চলছিল। সেই কাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর বরুণ নন্দীর দাবি, একটি দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ব্যবস্থা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পুলিশ ইতিমধ্যেই একজনকে এই ঘটনায় আটক করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.