জেলারাজ্য

ফের এসআইআরের কারণে মৃত্যু হলো বিএলও-র, এই কারণ মানতে নারাজ বিজেপি

আবারো এসআইআরের প্রবল কাজের চাপে মৃত্যু হলো মালদহের এক বিএলও-র। অসুস্থতা থাকা সত্ত্বেও এসআইআরের তীব্র কাজ থেকে নিস্তার পায়নি ওই বিএলও। শেষমেশ এসআইআরের অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারালেন বাংলার এক বিএলও । বুধবার ভোররাতে মৃত্যু হয়েছে মালদহের বিএলও সম্পৃতা চৌধুরী সান্যালের । বিএলও র মৃত্যুর খবর শুনতেই মৃতার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এলাকার কাউন্সিলর । যদিও বিজেপির দাবি, সব দায় নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিলে হবে না।

মালদহের ইংরেজবাজার পুরসভা ফুলবাড়ি পাকুরতলা এলাকার স্থানীয় বিএলও সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি আইসিজিএসের কর্মী। মৃতার স্বামী বলেল, “প্রচণ্ড কাজের চাপ ছিল। তার মধ্যে তীব্র শীত। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল সম্পৃতা। ডাক্তার দেখানো হয়েছিল। তিনি বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু এসআইআর-এর কাজের চাপ প্রবল। ফলে অসুস্থতা সত্ত্বেও কাজ করতে গিয়েই সমস্যা আরও বাড়ে। আজ ভোরে মৃত্যু হয়েছে।”

বিএলও-র মৃত্যুর খবর শুনেই তার বাড়িতে ছুটে যান পুরসভার ১৫ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। কাউন্সিলরের অভিযোগ, এসআইআরের অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন বিএলও। এর পরিণতি হল মারাত্মক । যদিও এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “যেকোনও মৃত্যু দুঃখজনক। তবে সব দায় নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিলে হবে না। তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা নেতৃত্ব আছে তাঁরাও বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.