শহর মেদিনীপুরের অভিজিৎ সামন্ত, পেশায় আইনজীবী। শত ব্যস্ততার মধ্যে শখ বাগান তৈরীর। নিজের হাতে বাড়ির ছাদে লাগিয়েছেন বিভিন্ন বহুমূল্যের ফলের চারা। লক্ষাধিক টাকার মিয়াজকি আমের পর, তার সেই ছাদে এবার ঝুলছে পাকা আপেল। এবার আপেল গাছে ফলনও হয়েছে ভালো। কাশ্মীর, হিমাচল প্রদেশের থেকে স্বাদে এই আপেল কোন অংশে কম নয় বলে দাবী অভিজিৎ বাবু।
শুধুমাত্র মিয়াজকি আম বা আপেল নয়, তার বাগান জুড়ে আছে আঙ্গুর, রুদ্রাক্ষ, মৌসুমী লেবু, কমলা লেবু, নেসপাতি সহ বিভিন্ন বহুমূল্যের ফলের গাছ। কাজের অবসরে গাছের পরিচর্যায় ব্যস্ত রাখেন নিজেকে। তিনি বলেন গাছ শুধুমাত্র পরিবেশকে অক্সিজেন দেয় না, বেকার যুবকরা বাণিজ্যিকভাবে এইসব ফলের চাষ করলে, বেকারত্ব থেকে মুক্তি পেয়ে লাভের মুখ দেখবে বলে দাবি আইনজীবী অভিজিৎ বাবুর। অভিজিৎ বাবু বলেন তার প্রতিটি চারা বাইরের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ। তিনি জানান, যদি উৎসাহী কোনো বেকার যুবক ফলচাষে আগ্রহী থাকে, অভিজিৎ বাবু সহযোগীতা করতে প্রস্তুত।







