জেলা

গোপন সূত্রে খবর পেয়ে জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের সালার থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের সালার থানার পুলিশ। গতকাল রাত্রে পুলিশী টহলদারি চলার সময় আনুমানিক রাত ১ টা নাগাদ কান্দি কাটোয়া সড়কের সালিন্দা এলাকায় দুই ব্যক্তিকে তল্লাসি চালিয়ে তাদের এক জনের কাছে ১৩ হাজার ও অপর জনের কাছে ৯ হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ এবং তারপরেই ধৃতদের গ্ৰেফতার করে সালার থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম-মফিজুল সেখ ও কালু সেখ ধৃতরা কান্দি থানার যশোহড়ি ও চৈতন্যপুর গ্ৰামের‌বাসিন্দা,ধৃত বেশকিছু দিন ধরেই জালনোট এর চক্র চালাচ্ছিল বলে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিলো আর সেই খবরের ভিত্তিতে পুলিশ ওই অভিযানে নামে এবং দুই জনকে গ্রেফতার করে আজ কান্দি মহকুমা আদালতে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পুলিশ কান্দি আদালতে পাঠায় …

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.