জেলারাজনীতি

মালদা: কসবা কাণ্ডে উত্তাল রথবাড়ি, পুলিশের সঙ্গে বিজেপির ধস্তাধস্তিতে উত্তপ্ত পরিস্থিতি

কলকাতার কসবা ল’ কলেজে আইনি ছাত্রীকে ঘিরে চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল মালদা। শুক্রবার বিকেলে দক্ষিণ মালদার বিজেপি নেতৃত্বের ডাকে রথবাড়ি মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। বিকেল পাঁচটা নাগাদ রাজ্যের ৫১২ নম্বর রাজ্য সড়কে মিছিল করে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আর সেখান থেকেই শুরু হয় চরম ধস্তাধস্তি।

পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রথবাড়ি মোড়। স্লোগান ওঠে, “ধর্ষকদের রক্ষা করছে সরকার!” বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলী। তিনি বলেন, “তৃণমূল সরকার ধর্ষকদের আড়াল করছে। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি, এটা শান্তিপূর্ণ গণআন্দোলন।”

বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় আরও বলেন, “এই কসবা কাণ্ড শুধু কলকাতার নয়, গোটা বাংলার বিবেককে নাড়িয়ে দিয়েছে। পুলিশ যদি নিরপরাধ ছাত্রীর পাশে না দাঁড়ায়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?”

তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, অবরোধ বেআইনি হওয়ায় তা তুলতে গিয়ে কিছু ধস্তাধস্তি হয়েছে। কেউ গুরুতর জখম হননি।

এই ঘটনায় ফের একবার রাজ্য রাজনীতির উত্তাপ ছড়াল জেলায়। কসবা কাণ্ড ঘিরে প্রতিবাদ যে আরও জোরালো হতে চলেছে, তার ইঙ্গিত স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.