জেলা

নিজের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেল বাড়ির ছোট ছেলে।

শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে আগুন লাগালো বাড়ির ছোট ছেলে, এমনটাই অভিযোগ করল সেই ছোট ছেলের মা।

জানা গিয়েছে, শিলিগুড়ি ৪০ নং ওয়ার্ডের মার্কেট কমপ্লেক্সের পাশে একটি বাড়িতে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার সন্ধ্যায় বাড়ির উনানে আগুন লাগিয়ে দেয় পাশাপাশি তার নিজের ঘরেও আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। ঘটনায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা কিছু অংশ । আগুন দেখতে পেয়ে ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা তারা এসে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা চালায় এরপর খবর দেওয়া হয় দমকল ও ভক্তিনগর থানার পুলিশকে। ঘটনা স্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে,বছর কয়েক আগেও বাড়িতে নিজেই আগুন লাগিয়ে পালিয়ে যায় যায় বাড়ির ছোট ছেলে। নেশা করে এসে প্রতিনিয়ত মা বাবার উপর অত্যাচার করত পাশাপাশি দাদা বৌদিকেও প্রাণে মারার হুমকি দিত । কিছুদিন আগে ঘরের দরজা বন্ধ করে মাকে বেধড়ক মারধর করে সেই ছোট ছেলে।

মা, লক্ষ্মী বিশ্বাস জানান আমার দুই ছেলে কিন্তু আমার ছোট ছেলে বড় ছেলেকে দেখে হিংসে করে এর আগেও অনেক দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে তাই বড় ছেলে ঘর ছেড়ে চলে যায় তবুও থেমে থাকেনি ছোট ছেলে। প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার করত। বাড়িতে বিশাল বড় বড় দা নিয়ে আসে আর তা দিয়ে আমাদের প্রাণে মারার হুমকি দিতো।আমি মা হয়ে আমার ছোট ছেলের শাস্তি চাচ্ছি আমি এর আগেও ছোট ছেলের নামে থানায় লিখিত অভিযোগ করেছিলাম আজকে আবার করব যাতে তাঁর কঠোর মূলক শাস্তি পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.