জেলা

পথ কুকুরকে বাঁচাতে গিয়ে খুন — আতঙ্কে কৃষ্ণগঞ্জ

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ। মানবিকতার জন্য প্রাণ দিতে হলো এক নিরীহ পৌঢ়কে। মৃতের নাম সুধীন পাল (৫০)। প্রতিদিন রাতে তিনি পথ কুকুরদের খাওয়াতেন, অসুস্থ কুকুরদের চিকিৎসার ব্যবস্থাও করতেন। এই নিঃস্বার্থ ভালবাসাই হয়ে উঠল তাঁর মৃত্যুর কারণ।

অভিযোগ, প্রতিবেশী দুই ভাই — শৈলেন পাল ও তোতন পাল বরাবরই এই কাজের বিরোধিতা করতেন। মঙ্গলবার রাতেও সুধীনবাবু যখন কুকুরদের খাওয়াতে গিয়েছিলেন, তখন অভিযুক্তরা বাধা দেন ও কুকুরদের মারধর শুরু করেন। সুধীনবাবু এর প্রতিবাদ করায়, রাগে ফেটে পড়ে দুই ভাই। রাস্তার ধারে পড়ে থাকা ইঁট তুলে তাঁর বুকে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর গোটা কৃষ্ণগঞ্জ জুড়ে শোকের ছায়া। প্রতিবাদে ফুঁসছে স্থানীয় মানুষ। অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনা আমাদের সামনে তোলেপরে এক কঠিন প্রশ্ন — সহানুভূতির মূল্য কি আজ প্রাণ? একটি পশুর প্রতি মমতা আজ ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন? সমাজ কি এতটাই অমানবিক হয়ে উঠেছে, যেখানে ভালো কাজকেও শত্রুতা বলে মনে করা হয়?

সুধীন পাল হয়তো আর নেই, কিন্তু তাঁর মানবিকতা, তাঁর সহানুভূতি আজ সমাজের আয়নায় বড় এক প্রশ্নচিহ্ন তুলে দিয়ে গেল। আমরা কি এমন ভবিষ্যতের দিকে এগোচ্ছি, যেখানে ভালোবাসা ও মমতা অপরাধের পর্যায়ে পড়ে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.