২০২৪ সালের ৯ই আগস্ট আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া অভয়া হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে ফের উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে আজ নবান্ন অভিযানে সামিল হন সমাজের নানা স্তরের মানুষ। ‘We Want Justice’, ‘Justice for RG Kar’ স্লোগানে মুখরিত হয় মিছিল। অভয়ার বাবা-মা সহ অসংখ্য নাগরিক দোষীদের কঠোর শাস্তি এবং মমতা সরকারের “নৃশংসতা ও নির্লজ্জতা”-র বিরুদ্ধে সরব হন।
কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্রশেখর মণ্ডল বলেন, “আমাদের বোন অভয়ার মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”







