জেলা

আদালতের নির্দেশে চাকরি হারিয়েছে , স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ফিরলেও মিললো না ঠাই।

দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে চাকরি হারিয়েছেন এরাজ্যের প্রায় ২৬ হাজার জন। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে সাগ্নিক জানা নামে এক শিক্ষকের।চাকরিস্থলে ভাড়া ঘরে থাকতেন সাগ্নিক জানা নামে ওই শিক্ষক। কিন্তু এখন চাকরি নেই দেখে বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলেছেন। চাকরিহারা শিক্ষক এখন ঘরভাড়া ছেড়ে স্ত্রী ছোট্ট শিশুকে নিয়ে বাড়ি ফিরে আসলে তার বাবা বাড়িতে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের খেজুরি দু’নম্বর ব্লকের মাকলাসি গ্রামের ঘটনা এটি।এই বিষয়ে চাকরিহারা শিক্ষক সাগ্নিক জানা বলেন,’ বাবার সঙ্গে আমার একটা সমস্যা ছিল। বিয়ে নিয়েই সমস্যা। বাবা আমার বিয়ে মেনে নেয়নি। গত ৪ বছর আমি বিভিন্নভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করছি। উনি বোঝেননি। আত্মীয়সজনকে দিয়েও বোঝানোর চেষ্টা করেছি। উনি কোনও ভাবেই বোঝেননি। বহুদিন পরে আমি বাড়ি ফিরেছি। ঘরে এলে উনি আমার সঙ্গে মিস বিহেভ করেন। এতদিন চাকরি করার জায়গাতেই ছিলাম। হাইকোর্টের নির্দেশে রাজ্যের ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। আমারাও চাকরি চলে গিয়েছে। এখন ফিরে এসে বাবার হাতে পায়ে ধরে বলি। কিন্তু উনি কোনওভাবে বুঝতে চালনি। গ্রাম বাসীদের সহায়তায় আমি ঘরে ঢুকতে পেরেছি। এখন বাবা আমাকে হুমকি দিচ্ছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.