জেলা

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে প্ল্যাকার্ড হাতে পথ অবরোধ এলাকাবাসীদের!

বুধবার পানীয় জলের সমস্যা সমাধানের দাবি নিয়ে পথ অবরোধ করেন পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই ব্লকের কুচুট পঞ্চায়েতে তেরো নম্বর বুথের নাগরিকরা।

মেমারি দুই ব্লকের অধীনে কুচুট গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর বুথে বেশ কিছুদিন যাবত পানীয় জল না থাকার কারণে, সমস্যা সমাধানের দাবিতে পাড়াহাটি মেমারি রোড প্রায় এক ঘন্টা যাবৎ অবরোধ করেন বলে জানা যায়। জরুরি পরিষেবা কে ছাড় দিয়ে অবরোধ হয়, পাহাড়হাটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রোডে। জানা গেছে প্রায় দুই ঘন্টা যাবৎ চলে পথ অবরোধ কর্মসূচি।
পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ পুলিশ প্রশাসন।
পাশাপাশি মেমারি দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সাতগেছিয়ার ফাঁড়ির পুলিশ আধিকারিকের আলোচনার মধ্যে সমস্যার সমাধানের আলোচনা শেষে আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.