রাস্তায় দুধ ঢেলে এবং রাস্তা অবরোধ করেএক অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন দুগ্ধ চাষিরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বহরমপুর থানার সাটুই বাজারের রাস্তায়।
দুধ বিক্রি করেই চলে জীবনযাপন। কিন্তু হঠাত্ই ভাগীরথী মিল্ক ইউনিয়ন চাষিদের কাছ থেকে দুধ কেনা বন্ধ করে দিয়েছে। তারা আরও অভিযোগ জানিয়ে বলেন নানা কারণে ভাগীরথী মিল্ক ইউনিয়নকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে।আর এরই প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন ভাগীরথী মিল্ক ইউনিয়নের বিভিন্ন সমবায়ের সদস্যরা।
সম্প্রতি বহরমপুরের সাংসদ তথা অধীর চৌধুরীর নেতৃত্ব ভাগীরথী মিল্ক ইউনিয়নকে বাঁচাতে আন্দোলনে সামিল হয়।কিন্তু এতকিছুর পরেও দুগ্ধ চাষীদের সমস্যা না মেটায় প্রশাসন চাষিদের নিয়ে কোনও ভাবনা চিন্তা করছে না বলে অভিযোগ জানায় বিক্ষোভকারীরা। যদিও এনিয়ে জেলাশাসক বা ভাগীরথী মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।







