ধর্নার পঞ্চম দিনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০ মিনিটের বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়ে ধর্না স্থগিত রাখা হবে।তাই আগামী ৩১ অক্টোবর নিয়ে হৈ চৈ শুরু তৃণমূলের।কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এক নতুন পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার পোস্টের মাধ্যমে জানান ধর্না স্থগিত রাখার দিনটি আরও বাড়িয়ে ১লা নভেম্বর পর্যন্ত করা হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে ট্যাগ করে শীর্ষস্তানীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, “বিজেপি আমাদের ট্রেন বাতিল করতে পারে, আমাদের নেতাদের আক্রমণ করতে পারে এবং তাদের আটক করতে পারে, কিন্তু তারা আমাদের চেতনা ভাঙতে পারবে না।৩১ অক্টোবরের মধ্যে হয় আমাদের MGNREGA এবং আবাস তহবিলের বিষয়ে একটি ইতিবাচক উত্তর দিন নয়তো, ১ নভেম্বর থেকে শুরু হতে চলা অনির্দিষ্টকালের প্রতিবাদের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হন। আমরা জমিদারদের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা দাবি করব।”
Read Next
November 4, 2026
“৭৩ নম্বর ওয়ার্ডে জিতে দেখান, তারপর দিল্লি যাবেন”—কলকাতার পৌরভোটের আগে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর
November 4, 2026
ট্রাম্প দুর্গে ‘নীল ঝড়’: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সিনেট পুনরুদ্ধার ডেমোক্র্যাটের
November 4, 2026
“আমি ব্যালটে থাকলে বিপুল জয় পেতাম!” — ডেমোক্র্যাটদের সাফল্যে, ট্রাম্পের বিস্ফোরকত্ব দাবি
November 4, 2026
মোদির সঙ্গে বিতর্কের চ্যালেঞ্জ, রাহুল গান্ধীকে সংসদে আসার পরামর্শ নির্মলার
November 3, 2026
“মহব্বতের দোকানে ঘৃণার কারবার? নারী সুরক্ষার অজুহাতে ‘ব্রাহ্মণ্যবাদ’কে নিশানা ছদ্ম-প্রগতিশীলদের!”
November 3, 2026
বিদেশের চশমায় স্বদেশের রাজনীতি: রাহুলের ‘বিদেশি’ তত্ত্ব যখন নিজের দিকেই!
Related Articles
Check Also
Close







