শীতকালে দুপুরের মিঠে রোদ গায়ে মেখে কমলালেবু খাওয়ার মজাই আলাদা৷আর শীতকাল মানেই কমলালেবু । তবে দেখে ভাল মনে হলেও অনেক সময়েই কমলালেবু কিনতে গিয়ে ঠকে যেতে হয়। সেক্ষেত্রে কেনার আগে কয়েকটি উপায় জানলে সহজেই লেবু মিষ্টি কিনা বুঝতে পারবেন। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
* কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
* কেনার আগে আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
* কমলালেবুর খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না।
* কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।







