অফবিট

পাতুরি স্টাইলে ভাপা চিকেন, রইল সহজ রেসিপি

বাঙালির রান্নাঘরে ভাপা পদ মানেই আলাদা স্বাদ আর গন্ধ। ইলিশ বা চিংড়ির পাশাপাশি এখন অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ভাপা চিকেনও। কম তেলে, সহজ উপকরণে তৈরি এই পদ দুপুরের ভাত থেকে রাতের রুটি— সবকিছুর সঙ্গেই জমে যায় দারুণ। কী ভাবে বানালে ভাপা চিকেন হবে একেবারে রেস্তরাঁর মতো সুস্বাদু? রইল সহজ রেসিপি।

প্রথমে ৫০০ গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে চিকেনের সঙ্গে টক দই, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচালঙ্কা বাটা, আদা-রসুন বাটা, হলুদ, নুন ও সামান্য সর্ষের তেল মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে কয়েকটি চেরা কাঁচালঙ্কাও দিতে পারেন। সব উপকরণ ভালো করে মাখিয়ে অন্তত ৩০ মিনিট ঢেকে রেখে দিন, যাতে মশলা ভালোভাবে মুরগির মধ্যে ঢুকে যায়।

এরপর মেরিনেট করা চিকেন একটি স্টিলের টিফিন বক্স বা ঢাকনাওয়ালা পাত্রে ভরে নিন। উপরে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিন। এবার একটি বড় হাঁড়িতে জল গরম করে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে চিকেনের পাত্রটি রেখে ঢেকে দিন। মাঝারি আঁচে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট ভাপে রান্না হতে দিন।

ভাপা চিকেন তৈরি হলে উপর থেকে ধনেপাতা ও কাঁচালঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে এই পদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.