অফবিট

খোঁজ মিলল করোনা ভাইরাসের উৎপত্তি স্থলের

কোভিড- ১৯ মহামারির উৎপত্তিস্থল নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। নতুন গবেষণায় চিনের উহানের হুয়ানান সি-ফুড মার্কেটের ৮০০টিরও বেশি নমুনার উপর ভিত্তি করে, যা কোভিড-১৯ এর ভাইরাসের সম্ভাব্য উৎস হিসেবে বাজারের প্রাণীদের দিকে ইঙ্গিত করছে। গবেষণায় দেখা গেছে, সেখানে র্যাকুন ডগ ও সিভেট প্রজাতির কিছু প্রাণী ছিল। যা ভাইরাসের সংক্রমণের একটি সংযোগকারী হিসেবে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।

২০১৯ সালের শেষের দিকে এই বাজারে কোভিড -১৯ এর প্রাথমিক স্ট্রেন পাওয়া গেছে, যা বাজারে পাওয়া বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই প্রমাণগুলি নির্দেশ করে যে বাজারই ভাইরাসের উৎপত্তিস্থল হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বন্য প্রাণীর বাণিজ্য ও জীববৈচিত্র্যের হ্রাসের কারণে ভবিষ্যতে মহামারির সম্ভাবনা আরও বাড়তে পারে, তাই এসব বিষয়কে আগে থেকেই বিবেচনায় নেওয়া জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.