অফবিট

মুখে মেছেতায় ভরে গিয়েছে রইলো কিছু ঘরোয়া টিপস্

মেছতা বা ম্যালাজমা ত্বকের বেশ প্রচলিত সমস্যা। মেছতা ত্বকের প্রাকৃতিক রঙের ওপর প্রভাব ফেলে এবং এটি বাদামি রঙের মতো দেখতে হয়।
ত্বকের কোষে অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে মেছতা হয়। অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শে আসা, মানসিক চাপ, থাইরয়েডের সমস্যা, হরমোনের সমস্যা ইত্যাদি কারণে মেছতা হতে পারে। মেছতা কমানোর ঘরোয়া কতগুলো টিপস্

১) মেছতার দাগ দূর করতে সাহায্য করে আলু। এতে ক্যাটেকোলেজ রয়েছে, যা কালো দাগ দূর করে। তাই মেছতার দাগ দূরীকরণে এটি খুবই কার্যকরী। আলু ব্লেন্ড করে রস বের করে নিন। সেই রস মুখের ত্বকে লাগান, তারপর ১০ মিনিট ভালো ভাবে ম্যাসাজ করুন।এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন লাগাতে পারেন মুখের অন্য দাগও চলে যাবে।

২) পাতিলেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যার ব্লিচিং প্রপার্টি সম্পর্কে আমরা সকলেই জানি। মেছতার সমস্যা দূর করতে পাতিলেবুকে কাজে লাগাতে পারেন। পাতিলেবু চিপে রস বের করে নিয়ে, সেই রসে তুলো ভিজিয়ে দাগের উপর লাগাতে পারেন। যদি সেনসিটিভ স্কিন হয়, সেক্ষেত্রে সামান্য জল মিশিয়ে রস কিছুটা পাতলা করে নিন। চাইলে লেবুর রসের সঙ্গে মধুও মিশিয়ে নিতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে কিছু দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

৩) ফ্রেশ অ্যালোভেরা নিয়ে মেছতার জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে নিন। অ্যালোভেরা জেল আপনি চাইলে সারারাত অ্যালোভেরা জেল লাগিয়েও রেখে দিতে পারেন।

৪) একটি ছোট টমেটো নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিন। এবার ম্যাশড করা টমেটো মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এই প্যাকটিও আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.