জেলা

পিংলা কলেজে অধ্যক্ষ মহাশয়ের উদ্যোগে শুরু হলো ২দিনের ফ্যাকাল্টি ডেভলাপমেন্ট প্রোগ্রাম

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর

বর্তমানে মুঠো ফোনে বন্দী মানুষ। নেট দুনিয়ায় মশগুল আট থেকে আশি। ইন্টারনেট এবং ফোন ছাড়া এক মুহুর্ত চলে না কারোর। কিন্তু এই মোবাইল, ইন্টারনেটে ওৎ পেতে বসে আছে কিছু অসাধু ব্যাক্তি। যারা আপনার অজান্তেই আপনার মাধ্যমেই করে দিতে পারে অনেক বড় ক্ষতি। হারাতে পারেন সর্বস্ব।

বিজ্ঞানের অগ্রগতির সাথে নিজেদেরকেও আপডেট করতে হয়, আর তা করাটা জরুরী। এমন চিন্তা ভাবনা থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা কলেজের অধ্যক্ষ মহাশয়ের উদ্যোগে কলেজে শুরু হলো ২দিন ব্যাপী ফ্যাকাল্টি ডেভলাপমেন্ট ওয়ার্কশপ প্রোগ্রাম। কলেজের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স ছাড়াও এই ওয়ার্কশপে অংশগ্রহন করেছে অনেক ছাত্রছাত্রী।

বিজ্ঞানের অগ্রগতির সাথে, নিজেদের আপডেট রাখতে কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এই ওয়ার্কশপে। মূলত মোবাইলেই অনেক কাজ করা সম্ভব। ল্যাপটপ ছাড়াই, মোবাইলকে ল্যাপটপের মতো ব্যাবহার করে মার্কস সাবমিশান, বায়োডাটা তৈরী, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান করা সম্ভব তা এই ওয়ার্কসপে কলেজের অধ্যক্ষ ডঃ চন্দ্র হাতে কলমে তুলে ধরেন। সেই সাথে ইন্টারনেট জালিয়াতি থেকে কিভাবে নিজেকে সজাগ রাখা যায় সে বিষয়েও আলোচনা করেন। হাতে কলমে অধ্যক্ষ মহাশয়ের এই আলোচনায় এক কথায় মুগ্ধ ছাত্রছাত্রী থেকে সকল ফ্যাকাল্টি মেম্বার্সরা।

আগামীকালও কলেজে এই ধরনের ওয়ার্কশপ চলবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মহাশয়। ওয়ার্কসপে উপস্থিত কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী জানায়, এই ধরনের ওয়ার্কসপে আমরা যথেষ্ট সমৃদ্ধ। মোবাইলের মাধ্যমে এসব ও যে করা সম্ভব, তা অধ্যক্ষ মহাশয়ের হাতে কলমে প্রশিক্ষন না দেখলে হয়তো জানতেই পারতাম না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.