বিনোদন

হলিউডে আরও এক বড় চমকের ইঙ্গিত দিলেন বলিউডের গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। শীঘ্রই তাঁকে দেখা যেতে পারে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির-র সঙ্গে একটি বিশেষ আন্তর্জাতিক প্রজেক্টে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রিয়াঙ্কা, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

এক সাক্ষাৎকারে নিজের আগামী দিনের কাজ ও পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, জোলির সঙ্গে একটি নতুন উদ্যোগে তিনি যুক্ত হতে চলেছেন। তবে সেটি চলচ্চিত্র, ব্র্যান্ড ক্যাম্পেন নাকি কোনও মানবিক বা সমাজসেবামূলক প্রকল্প— সে বিষয়ে এখনই কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি অভিনেত্রী।

প্রিয়াঙ্কার এই মন্তব্য সামনে আসতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিনোদন জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। ফলে জোলির মতো বিশ্বখ্যাত তারকার সঙ্গে তাঁর সম্ভাব্য সহযোগিতা ঘিরে প্রত্যাশা তুঙ্গে।

শুধু তাই নয়, খুব শীঘ্রই অরল্যান্ডো ব্লুমের-এর সঙ্গেও একটি নতুন প্রজেক্টে কাজ শুরু করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। তার মাঝেই জোলির সঙ্গে কাজের ইঙ্গিত পাওয়ায় বিনোদন মহলে জল্পনা আরও বেড়েছে।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও জানান, হলিউডের বেশ কয়েকজন সফল অভিনেত্রী তাঁর অনুপ্রেরণা। তাঁদের মধ্যে রয়েছেন পেনালোপে ক্রুজ, সালমা হায়েক এবং অ্যাঞ্জেলিনা জোলি। তাঁদের কাজ, ব্যক্তিত্ব এবং দীর্ঘদিনের প্রভাবশালী উপস্থিতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, এই শিল্পীদের কাছ থেকে তিনি বরাবরই অনুপ্রেরণা পান।

যদিও প্রিয়াঙ্কা-জোলি জুটির প্রকল্প সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও অভিনেত্রীর মন্তব্যে স্পষ্ট— আন্তর্জাতিক মঞ্চে বড় কোনও চমক অপেক্ষা করে রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে একসঙ্গে পর্দা ভাগ করে নেন এই দুই বিশ্বতারকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.