চাকরি

পরীক্ষা নয়, ইন্টারভিউতেই নিয়োগ! KVIC-তে ৫০ পদে চাকরি, বেতন ৪০ হাজার পর্যন্ত

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC)-এ একসঙ্গে ৫০টি পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, লিখিত পরীক্ষার বদলে আবেদনপত্র যাচাই ও শর্টলিস্টিংয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

কোন কোন পদে নিয়োগ?

মোট ৫০টি শূন্যপদের মধ্যে ২০টি ইয়ং প্রফেশনাল, ১৫টি কনসালট্যান্ট এবং ১৫টি সিনিয়র কনসালট্যান্ট পদ রয়েছে। ইয়ং প্রফেশনাল পদগুলির মধ্যে অ্যাকাউন্টস/অডিটে ৫টি, HR ও অ্যাডমিনিস্ট্রেশনে ৪টি, খাদি বিভাগে ৩টি, আইন বিভাগে ৩টি, মার্কেটিংয়ে ১টি, ডিজাইন ও ড্রয়িংয়ে ১টি, বিজ্ঞান ও প্রযুক্তিতে ১টি এবং প্রচার বিভাগে ২টি পদ রয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার শর্ত আলাদা। সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক বা মাস্টার ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি নির্দিষ্ট পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। ইয়ং প্রফেশনাল পদের ক্ষেত্রে বয়সসীমা ২৭ বছর। অন্যান্য পদের বয়সসীমা জানতে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

কীভাবে হবে নিয়োগ?

অনলাইনে আবেদন জমা দেওয়ার পর যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে শর্টলিস্ট করা হবে। এরপর ব্যক্তিগত সাক্ষাৎকারে ডাকা হবে। শেষ ধাপে প্রয়োজনীয় নথি যাচাই করে নিয়োগ সম্পন্ন হবে। পদ অনুযায়ী মাসিক বেতন ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.