চাকরি

কবে হবে বেতন বৃদ্ধি? গ্রেড পে ও বেতন বৃদ্ধি নিয়ে হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের 

 

 

কলকাতা হাইকোর্টে ফের একটি মামলা দায়ের হল প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে। রাজ্যে শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত এই মামলাটি। একদিকে যেমন মামলা চলছে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তেমনি একাধিক মামলা এর ওপর দায়ের হয়েছে। একটি সময় চাকরির প্রার্থীরা চরম ক্ষুব্ধ হয়ে পৌঁছে যান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে।

 

সরকারি বহু প্রক্রিয়া থমকে যায় মামলার জটিলতায়।এবার আবার দেখা গেল, রাজ্যে প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে বঞ্চনার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। লক্ষ‍্যনীয় বিষয় হল, এই মামলাটিও দায়ের করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবীতে এই মামলাটি দায়ের করেছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি বা UUPTWA।

কিসের জন্য এই মামলা

দাবি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের, বেশ কয়েক বছর ধরেই তাদের বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত করা হয়েছে।দেশের সমস্ত রাজ্যে ২০০৯ সাল থেকে RTE- 2009 আইন চালু হয়েছিল। সেই আইন অনুযায়ী সমস্ত প্রাথমিক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা ৫০ শতাংশ নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাশ এবং দুই বছরের D.Eled পাশ করা বাধ্যতামূলক ছিল। এবার পশ্চিমবঙ্গের প্রায় ২ লক্ষ শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই RTE- ২০০৯ আইন অনুযায়ী যোগ্যতামান উত্তীর্ণ হয়েছিলেন, আর সেই যোগ্যতায় PRT Scale অনুযায়ী বেতন পাওয়ার কথা।

 

এই অভিযোগের জন্য শিক্ষকদের এর পরীক্ষায় বসতে হবে। যোগ্যতার বেতন তারা কেন পাবেন না?ফলে তারা PRT স্কেলের বেতন থেকে বঞ্চিত হচ্ছেন বলেই তাদের

অভিযোগ।

নোশনাল ইফেক্ট পেলে বেতন বৃদ্ধি কতটা হবে?

এই দাবিতে প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA- এর নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু অতিমারী ও সংক্রমনের পরিস্থিতিতে তা একসময় বন্ধ হয়ে যায়। তারা সমস্ত আন্দোলন থেকে সরে এসে ত্রাণ এবং সহায়তার কাজই যোগ দেয়। পরবর্তীতে যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর দাবিতে দীর্ঘদিন ধরে একাধিক সরকারি কর্মচারীদের সংগঠন আন্দোলন করছেন। তাতে যুক্ত হয় প্রাথমিক শিক্ষকদের সংগঠন UUPTWA এবার তারা সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করে ২৮ টি সংগঠনকে একসাথে নিয়ে বকেয়া ডিএ এর দাবিতে আন্দোলন সংগঠিত করে।তারপরেও কোনো সুরাহা না হওয়ায় আমরণ অনশনের মাধ্যমে লড়াই সংগ্রাম করে তারপরে বেতন বৃদ্ধির নোটিশ জারি হয় ২৬/৭/২০১৯ তারিখে। যখন এই বেতন বৃদ্ধির নোটিশ কার্যকরী করা হলো দেখা যাচ্ছে, PB 2 থেকে PB 3 বৃদ্ধি হলেও Pay Revision অনুযায়ী Notiona Effect দিয়ে বেতন সংশোধন করা হয়নি।

তার কথায়, সমস্ত দপ্তরের পে রিভিশনে ২০১৯ সালে সরকার ROPA-তে Notional Effect- এর অপশন দিয়ে রাখলেও প্রাথমিক শিক্ষকদের ROPA-তে Notional Effect- এর কোনো অপশন দেওয়া হয়নি। তাই তাদের দাবি ১/১ /২০০৬ থেকে এই Notional Effect কার্যকরী করতে হবে। প্রসঙ্গত নতুন বেতন বৃদ্ধির ফাইল সিনিয়র জুনিয়র বেতন এক হয়ে গেছে, এই নিয়ম কার্যকর হলে সিনিয়র শিক্ষকেরা তাদের আগে পাওয়া ইঙ্ক্রিমেন্ট এর সুবিধা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.