চাকরি

এবারে আর বঞ্চিত হবে না পরীক্ষার্থীরা, বিশাল সুখবর দিল এস এস সি

বর্তমান পরিস্থিতিতে এসে সরকারি চাকরি পাওয়া খুবই দূর্লভ ব্যাপার হয়ে উঠেছে। গতমাসে স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমিক পাশ যোগ্যতায় একটি ফর্ম বের করে। নোটিফিকেশনে ফর্ম ফিলাপের ডেট জারি করা হয়। এছাড়া সম্ভাব্য এক্সাম ডেটও জারি করে দেয় এস এস সি।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে কর্মী নিয়োগে স্টাফ সিলেকশন কমিশন সহায়তা করে। এই সংস্থা নিয়মিত পরীক্ষার ফর্ম বের করে থাকে। এইবারে এস এস সি মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পোস্টের জন্য ফর্ম বের করেছে। মাধ্যমিক পাশ থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পরীক্ষার ফর্ম ফিলাপের স্টার্টিং ডেট ছিল ১৮ ই জানুয়ারি এবং ১৭ ই ফেব্রুয়ারি ছিল ফর্ম আপলোডের শেষ তারিখ। তবে ফর্ম আপলোডের সময়সীমা যথেষ্ট থাকলেও পরীক্ষার্থীদেরকে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
এর আগেও সি জি এল পোস্টের জন্য এস এস সির বের করা ফর্ম থেকে অনেক পরীক্ষার্থীই বঞ্চিত হয়েছিল। সেখানে সার্ভারজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই একই সমস্যা এই বারেও দেখা দেয়। তবে এস এস সি তাদের নোটিফিকেশনে জানিয়ে দেয়, ফর্ম আপলোডের শেষ তারিখ চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত। গতকাল এই নোটিশ জারি হলে খুশি হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.